প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশেজের আগে কথার তির ছোড়াছুড়ি হবে না, তা কি হয়? কিন্তু ডেভিড গাওয়ার যে রীতিমতো গ্রেনেড ছুড়লেন! ইংল্যান্ডের রেডিও টাইমস সাবেক এই ইংলিশ ব্যাটসম্যানকে প্রশ্ন করেছিল, অ্যাশেজের এই দ্বৈরথ আসলে দুই দেশের সাংস্কৃতিক দ্বন্দ্ব কি না। অস্ট্রেলিয়ানদের রীতিমতো ধুয়ে দিয়ে গাওয়ার বললেন, ‘সাংস্কৃতিক দ্বন্দ্ব কীভাবে হবে? অস্ট্রেলিয়ার তো সংস্কৃতি বলতেই কিছু নেই!’ শুধু এটুকু নয়। অনেক অস্ট্রেলিয়ানের মানসিকতাও নাকি পশুর মতো। স্লেজিংয়ে অসিরাই সবচেয়ে এগিয়ে, আর সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ এটাকে নিয়ে গেছেন মানসিক অত্যাচারের পর্যায়ে—এমনও বললেন রাখঢাক ছাড়াই। গ্রেনেডের বদলে ওপাশ থেকে কী আসে সেটাই দেখার অপেক্ষা এখন। ওয়েবসাইট।