প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপাল খারাপ হলে যা হয় আর কী! চুরি করার জন্য পল গ্যাসকোয়েনের ব্যাংক হিসাবকেই বেছে নিল হ্যাকাররা। দুই দিনেই বেচারার ৬০ হাজার ইউরো গায়েব। একসঙ্গে এত টাকা হারিয়ে সাবেক ইংলিশ ফুটবলার দিশেহারা। তারওপর দীর্ঘদিনের মদের নেশা। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর সঙ্গে কথা বলতে গিয়ে গাজ্জা তালগোল পাকিয়ে ফেলছিলেন বারবার। একবার বললেন, হ্যাকারদের তিনি চেনেন। আবার বলছেন, কোনো ধারণাই নেই কারা চুরি করেছে। কখনো বলছেন, ৬০ হাজার ইউরো চুরি হয়েছে। পরক্ষণেই বলছেন, এত বেশি নয়। এমনি এমনি তো আর তাঁকে মদ ছাড়ার পরামর্শ দেননি চিকিৎসকেরা। এএফপি।