গাপটিলে পিষ্ট জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উড়ে যাওয়ার পর এই প্রথমবার নিউজিল্যান্ড সফরে লড়াই করার মতো পুঁজি গড়েছিল জিম্বাবুয়ে। এলটন চিগুম্বুরার ৪ ছক্কা, ৩ চারে ২৪ বলে ৪৮ আর হ্যামিল্টন মাসাকাদজার ৩৬ বলে ৫৩ রানের ইনিংসের সৌজন্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে করেছিল ১৫৯ রান। কিন্তু মার্টিন গাপটিলের এক বিস্ফোরক ইনিংসে জিম্বাবুয়ের সেই লড়াকু পুঁজিও নিউজিল্যান্ডের জন্য মামুলি হয়ে যায়। এই ওপেনার খেলেন ৫৪ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস, ৫ চারের সঙ্গে ছক্কা ৬টি। সিরিজে এটা গাপটিলের টানা পঞ্চম হাফ সেঞ্চুরি। সঙ্গে কেন উইলিয়ামসনের ৪৮ রানের ইনিংসে কাল অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও নিউজিল্যান্ড পেয়েছে ৭ উইকেটের অনায়াস জয়, ১৯ বল বাকি থাকতেই। ফলে পুরো সফরেই ধবলধোলাইয়ের মুখে জিম্বাবুয়ে। আগামী মঙ্গলবার হ্যামিল্টনে দ্বিতীয় বা শেষ টি-টোয়েন্টিতে হারলেই টেস্টে প্রত্যাবর্তনের পর প্রথম বিদেশ সফর থেকে জিম্বাবুয়েকে ফিরতে হবে ধবলধোলাই হয়ে। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৯/৮ (মাসাকাদজা ৫৩, চিগুম্বুরা ৪৮, টাইবু ২৭, ওয়েলার ১১; বেটস ৩/৩১, মিলস ২/৩২, উইলিয়ামসন ১/৬)। নিউজিল্যান্ড: ১৬.৫ ওভারে ১৬০/৩ (গাপটিল ৯১*, উইলিয়ামসন ৪৮, নিকোল ১২; জারভিস ২/৩২)। ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।