প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ওভারে দরকার মাত্র ৭ রান। হাতে ৫ উইকেট। তার চেয়েও বড় কথা, উইকেটে রস টেলর ব্যাট করছিলেন ৩৬ বলে ৬২ রানে। এ অবস্থায় হেরে যাওয়াটা মানতে পারছে না কিউইরা। ম্যাচ শেষে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম প্রতিপক্ষ বোলার ডেল স্টেইনকে কৃতিত্ব দিয়েছেন, তবে দুষেছেন নিজেদের ভাগ্যকেও। কিউই ওপেনার মার্টিন গাপটিল অবশ্য অদৃষ্টবাদী নন, ‘আমরাই দক্ষিণ আফ্রিকাকে ম্যাচটা জিতিয়ে দিয়েছি।’ সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম বড় ভরসা গাপটিলের উপলব্ধি, সেমিফাইনালে উঠতে হলে দলকে অবশ্যই ডেথ ওভারে ব্যাটিং-বোলিংয়ে উন্নতি করতে হবে। শেষ ওভারে টেলর বল পেয়েছেন মাত্র একটি, সেটাও শেষ বল! সেদিকে ইঙ্গিত করে গাপটিল বলেছেন, ‘পরের ম্যাচেও এ রকম পরিস্থিতির মুখোমুখি হতে হলে আমাদের অবশ্যই চৌকস সিদ্ধান্ত নিতে হবে এবং ৬০-এর বেশি রান করা ব্যাটসম্যানকে স্ট্রাইক দিতে হবে।’ ওয়েবসাইট।