গাপটিলের ব্যাটে জয়ের শুরু নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার দিয়ে সফর শুরু হলো দক্ষিণ আফ্রিকার। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ছয় উইকেটে হেরেছে ডি ভিলিয়ার্সের দল।টস হেরে ব্যাট করার সুযোগ পাওয়া দক্ষিণ আফ্রিকা ছয় উইকেটে ১৪৭ রান তোলে। জবাবে চার বল বাকি থাকতে জয়ের দেখা পায় নিউজিল্যান্ড।নিউজিল্যান্ডের জয়ের নায়ক মার্টিন গাপটিল। দলের জয় নিশ্চিত করে ব্যক্তিগত ৭৮ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। গাপটিলের ৫৫ বলের এ ইনিংসে ছিল পঁাচটি চার ও চারটি ছয়ের মার। সংক্ষপ্তি স্কোর:দক্ষিণ আফ্রিকা ১৪৭/৬ (২০ ওভার)ডুমিনি ৪১, অনটং ৩২সাউদি ২৮/৩নিউজিল্যান্ড: ১৪৮/৪ (১৯.২ ওভার)গাপটিল ৭৮, উইলিয়ামসন ২৪মরকেল ২৬/১, থেরন ২৭/১, ডুমিনি ২০/১টস: নিউজিল্যান্ডফল: নিউজিল্যান্ড ছয় উইকেটে জয়ী। সূত্র: ওয়েবসাইট