প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় হাজার রান টেস্ট বা ওয়ানডেতে কিছুই নয়। কিন্তু টি-টোয়েন্টির জন্য সেটাই অনেক বড়। এর আগে এই মাইলফলক পেরিয়েছেন মাত্র তিনজন। সেই তালিকায় মার্টিন গাপটিলের নামটা যোগ হয়েছেন কি না, এতক্ষণে হয়তো জেনে গেছেন। নিউজিল্যান্ডের এই ওপেনারের যে দেড় হাজার রান ছুঁতে মাত্র ২৮ রান দরকার ছিল। যে ফর্মে আছেন, তাতে শ্রীলঙ্কার সঙ্গে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেটা তাঁর করারই কথা। তাঁর কেবলই ওপরে থাকা মাহেলা জয়াবর্ধনের ১৪৯৩ রান পেরিয়ে যেতে দরকার ছিল ২২ রান। দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি করেছেন ১৫২৮, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের রান ১৫৯০ (আজকের ম্যাচের আগ পর্যন্ত)। ২১৪০ রান নিয়ে সবার ওপরে গাপটিলের বিদায়ী সতীর্থ ব্রেন্ডন ম্যাককালাম।