গাভাস্কারই আসল ‘লিটল মাস্টার’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হানিফ মোহাম্মদকে দিয়ে শুরু। সুনীল গাভাস্কার হয়ে শচীন টেন্ডুলকারের গায়ে লেগেছে ‘লিটল মাস্টার’ তকমা। আরও দু-একজনকে টুকটাক বলা হয়েছে, তবে খুব উচ্চকিত কণ্ঠে নয়। ক্রিকেটে লিটল মাস্টার বলতে ওই তিনজনকেই বোঝায়। তো এই তিন মাস্টারের মধ্যে সত্যিকার লিটল মাস্টার কে? চিরন্তন বিতর্কের বিষয়। তবে একটা সমাধান নিয়ে এগিয়ে এসেছেন স্বয়ং ক্রিকেটের প্রথম লিটল মাস্টার। হানিফ মোহাম্মদের কাছে, গাভাস্কারই আসল লিটল মাস্টার!ক্যানসারের চিকিৎসায় হানিফ এখন লন্ডনে। রোববার ফোন করে তাঁর শরীরের খোঁজখবর নেন গাভাস্কার। হানিফ তাতে মুগ্ধ। তবে এই মুগ্ধতা থেকে নয়, লিটল মাস্টার নিয়ে মতটা দিয়েছেন নিজের বিশ্বাস থেকেই, ‘মিনিট পাঁচেক কথা হয়েছে আমাদের, ওর কথাবার্তায় আমি দারুণ মুগ্ধ। সত্যি বলতে, গাভাস্কারই সত্যিকার লিটল মাস্টার। ওই লিটল মাস্টার নাম্বার ওয়ান, আমি দুইয়ে থাকব।’শুধু গাভাস্কার নন, ফোনে হানিফের খোঁজখবর নিয়েছেন জহির আব্বাস, আসিফ ইকবাল, সরফরাজ নেওয়াজ, রমিজ রাজারাও। লন্ডনের হাসপাতালে ফুল পাঠিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন জিওফ বয়কট, মাইক ব্রিয়ারলিরা। ওয়েবসাইট।