গাভাস্কারকে আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেই তাঁর জায়গা পাকা। তার পরও নিজ দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি তো বাড়তি তৃপ্তি দেবেই! সুনীল গাভাস্কারের এখন সেই অনুভূতিই হওয়ার কথা। বিসিসিআইয়ের আজীবন সম্মাননা স্বীকৃতি ‘সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন গাভাস্কার। বিসিসিআই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাবেক অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে ট্রফি ও ২৫ লাখ রুপির চেক। আগে দেওয়া হতো ১৫ লাখ রুপি, গত বছর পেয়েছিলেন অজিত ওয়াড়েকর। এ ছাড়া ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য বিশেষ সম্মাননা ও ১৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে আরও সাতজনকে—বিজয় মার্চেন্ট, বিজয় মাঞ্জরেকার, এম এল জয়সীমা, দিলীপ সারদেশাই, গোলাম আহমেদ, ভিনু মানকড় ও দাত্তু ফাড়কর। ওয়েবসাইট।