গাভাস্কারের ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের মাঝেই সুর পাল্টে গেল! ১৫ মার্চ বিকেলেও সবার কণ্ঠে শোনা যাচ্ছিল ভারত-বন্দনা। নিউজিল্যান্ড ম্যাচ ছাড়িয়ে সবার নজর ছিল আজকের ম্যাচে। মাত্র এশিয়া কাপ জিতে আসা ভারতের বিপক্ষে ক্ষীণ শক্তির পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সব পাল্টে দিল গত মঙ্গলবারের সন্ধ্যা। সবার ফেবারিটকে নাকানিচুবানি খাইয়ে ‘মূল’ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। পরের দিন পাকিস্তানও বাংলাদেশকে হারিয়ে করেছে উড়ন্ত সূচনা। আজকের এই ম্যাচ নিয়ে বিশেষজ্ঞ মতামতও তাই পাল্টে যেতে শুরু করেছে। সুনীল গাভাস্কার যেমন বললেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর এখন ভারত অনেক বেশি চাপে। আমি পাকিস্তানকেই ফেবারিট বলব।’ ইন্ডিয়া টুডে।