গায়ক ভিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় শুধু ক্যাপ, মুখে চুইংগাম, হাতে ব্যাট। ভিভ রিচার্ডস খেলোয়াড়ি জীবনে ক্রিকেট রোমাঞ্চেরই সমার্থক ছিলেন। খেলা ছাড়ার পর ভরাট কণ্ঠে ক্রিকেটের বিশ্লেষণ করেছেন, ধারাভাষ্য দিয়েছেন। এবার অন্য ভূমিকায় নামছেন ‘কিং ভিভ’। নামছেন কী, ভিভের নতুন গানের অ্যালবাম স্মোকিন জো বেরিয়েও গেছে! সঙ্গে আছেন অস্ট্রেলিয়ান ব্যান্ড আইএএনএক্স-এর ড্রামার জন ফ্যারিস। অ্যালবামে ভিভের ক্যারিয়ারের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। জন ভিভের মাঝে গায়কের ছায়া খুঁজে পেয়েছিলেন সেই ২০১২ সালে। বৃহস্পতিবার এক বিবৃতিতে খুলে বলেছেন এ অ্যালবামের পেছনের কাহিনি, ‘ভিভ খুবই চমৎকার ও অমায়িক একজন। তিনি যে সংগীত ভালোবাসেন তা শুরুতেই ধরতে পেরেছিলাম। তার পরই আমি তাঁকে প্রস্তাবটা দিই।’ সাড়া পড়ে গেছে এরই মধ্যে। মাইকেল ক্লার্ক, শেন ওয়ার্নের মতো তারকারা অ্যালবামটির কথা বলে টুইট করেছেন। আর ‘এ ফান সোউল-ইনফিউসড সং’—গানটি শুনে ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগান তো ভিভের মাঝে গ্র্যামি-জয়ী আমেরিকান গায়ক ব্যারি হোয়াইটের ছায়া দেখছেন। অ্যালবামের গান শুনে নিশ্চয়ই ভিভের ব্যাটিং রোমাঞ্চও একটু পাওয়া যাবে! এএফপি।