গার্দিওলা ও ক্যাপেলোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি, বাস্কেটবলে ঘুরিয়ে-ফিরিয়ে খেলোয়াড়দের খেলানো যায়। কিন্তু ফুটবলে বদলি নামানো যায় মাত্র তিনজন। দুই দিন আগে দুবাইতে হয়ে যাওয়া আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে পেপ গার্দিওলা দাবি তুলেছেন এই নিয়মটা বদলানো হোক। বায়ার্ন মিউনিখ কোচের মতে, ফুটবলে আরও বেশি বদলি দরকার। তাঁর ব্যাখ্যা, ‘এতে কোচদের আরও বেশি বিকল্প থাকবে। একই সঙ্গে কোচরা ভিন্ন ভিন্ন খেলোয়াড় নিয়ে নানা কৌশল পরখ করে দেখতে পারবেন।’ ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী, সাতজন খেলোয়াড়কে বদলি তালিকায় রাখা যায়। এর মধ্যে মাঠে নামার সুযোগ পান তিনজন।
রাশিয়ার ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোর প্রস্তাব বাস্কেটবল বা বেসবলের মতো ফুটবলেও ‘টাইম-আউট’ দেওয়া হোক। ক্যাপেলোর মতে, ‘বেঞ্চ থেকে খেলোয়াড়দের কোনো বার্তা দিতে অসুবিধা হয়। তাই দুই মিনিটের একটা টাইম-আউট হলে ম্যানেজারের জন্য সেটা ভালো হবে।’ ক্যাপেলোর মতো একই প্রস্তাব করেছেন জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তেও।
কিন্তু ফিফা কি গার্দিওলা বা ক্যাপেলোর প্রস্তাবে সায় দেবে? ওয়েবসাইট।