গার্দিওলা ৮: ৩ মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার ডাগ-আউটে চেনা ভঙ্গিতে মরিনহো ও গার্দিওলা ষ এএফপি
আরও একবার ডাগ-আউটে চেনা ভঙ্গিতে মরিনহো ও গার্দিওলা ষ এএফপি

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একজন প্রশ্ন করেছিলেন, গার্দিওলার বিপক্ষে আপনার পরিসংখ্যান ভালো নয়। কেন বলুন তো?
প্রশ্নের মধ্যে খোঁচা ছিল। তবে সেই খোঁচা মোটেও গায়ে না মেখে মরিনহোর জবাব, ‘এগুলো শুধুই পরিসংখ্যান। গুরুত্বপূর্ণ কিছু নয়। আর ফুটবল শুধু আমার আর গার্দিওলার ব্যাপার না, এটা দলের খেলা।’
মরিনহোর কাছে হয়তো পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গার্দিওলার সঙ্গে তাঁর একটা অলিখিত দ্বৈরথ চলছে এটা সত্যি। আরও সত্যি সেই দ্বৈরথের পরিসংখ্যানে শেষ পর্যন্ত তিনি পিছিয়েই আছেন। ভিন্ন ভিন্ন দল নিয়ে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছেন পেপ গার্দিওলা-হোসে মরিনহো। এর মধ্যে গার্দিওলার দল জিতেছে ৮ ম্যাচে, ৩ বার জয় মরিনহোর দলের। মুখোমুখি লড়াইয়ে গার্দিওলার দল গোল করেছে ২৮টি। প্রতিপক্ষের জালে মরিনহোর দল বল পাঠিয়েছে ১৮ বার। তবে পরিসংখ্যান নিয়ে ম্যাচের আগে মরিনহো যেটা বলেছিলেন, ম্যাচ শেষে প্রায় সেই কথাটাই বললেন গার্দিওলাও, ‘আমরা একে অন্যের বিপক্ষে অনেকবার খেলেছি। কখনো আমি জিতেছি, কখনো সে। কিন্তু সে জানে আমি তাকে সম্মান করি।’
কে বলেছে মরিনহো-গার্দিওলার মধ্যে শুধুই অমিল?