গার্দিওলাকে বালাকের ‘স্বাগত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রাতে ট্রফিটা তাদের ঘরেই গেছে কিনা, এই উত্তর এতক্ষণে সবার জানা। চ্যাম্পিয়ন হলে তো সোনায় সোহাগা। তবে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন না হলেও এই মৌসুমে তাদের অবিশ্বাস্য ছুটে চলা কিন্তু বৃথা হয়ে যাবে না। বায়ার্নকে একটা অনন্য উচ্চতায় রেখেই বিদায় নিচ্ছেন ইয়ুপ হেইঙ্কেস। পেপ গার্দিওলা পারবেন তো সেখান থেকে দলকে আরও ওপরে তুলে নিতে?কারও মনে সন্দেহ থেকে থাকলেও তাদের দলে নেই মাইকেল বালাক। বরং বায়ার্নের সাবেক তারকা মনে করেন, ঠিক হাতেই পড়তে যাচ্ছে দলটি। ‘পরিসংখ্যানের দিকে তাকালেই বুঝবেন বায়ার্ন এই মৌসুমে কতটা অবিশ্বাস্য ছিল। সবচেয়ে বেশি গোল করেছে, সবচেয়ে কম গোল খেয়েছে। তারা যেভাবে খেলেছে সেটাও খেয়াল করুন। ম্যাচে আধিপত্য রেখেছে, আক্রমণ আর পাল্টা-আক্রমণে ভারসাম্য রেখেছে। দল এখন যে পর্যায়ে আছে, সেখান থেকে আরও উন্নতি করা কঠিন। তবে সেটা যদি কেউ করতে পারে তিনি গার্দিওলাই। বিরতিতে যাওয়ার আগে তিনি প্রমাণ করে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা দল বার্সেলোনার অন্যতম সেরা কোচ ছিলেন তিনিই’—বলেছেন বালাক। ওয়েবসাইট।