গার্দিওলার প্রতি সাচ্চির শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনাকে এনে দিয়েছেন ১৪টি শিরোপা। কোচ হিসেবে পেপ গার্দিওলার এই চার বছর কাতালানদের চিরকালীন ইতিহাসেই ঠাঁই করে নেবেন। কিন্তু এসি মিলান ও ইতালির সাবেক কোচ আরিগো সাচ্চি মনে করেন গার্দিওলা ফুটবল ইতিহাসে অন্য একটা জায়গা পেয়ে যাবেন। কারণ, তিনি আধুনিক ফুটবলকে দিয়ে গেছেন ভিন্নমাত্রার স্বাদ। নিজ গুণেই তিনি ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন, কেবল সাফল্যের জন্য নয়।গার্দিওলা আধুনিক ফুটবলে রূপান্তর ঘটিয়েছেন বলেই মনে করেন ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালিকে ফাইনালে নিয়ে যাওয়া এই কোচ। তিনি মনে-প্রাণেই চান পেপ অতি দ্রুত ফিরে আসুন ফুটবলের জগতে।‘যারা সুন্দর ফুটবলের পূজারি, তাদের জন্য এটা সত্যিই কষ্টের যে গার্দিওলা বার্সেলোনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এটা মেনে নেওয়া যায় না যে তিনি এখন কিছুদিন ফুটবলের সঙ্গে থাকবেন না। তিনি ফুটবলে রূপান্তর এনে দিয়েছেন। একে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।’ সাচ্চির অভিমত।গার্দিওলার ‘টিকি-টাকা’ স্টাইলের ফুটবল খেলে সবাইকে মুগ্ধ করেছে বার্সেলোনা। বার্সেলোনার এই দলটি সর্বকালের সেরা কি না, তা নিয়েও চলছে বিস্তর গবেষণা। সাচ্চির মতে, এই সুন্দর ফুটবলের জন্যই বার্সেলোনার এই দলটি অমরত্ব পেয়ে গেছে। এই দলের রূপকার গার্দিওলার কথা বলাই বাহুল্য। ১৪টি শিরোপার জন্য গার্দিওলাকে অভিনন্দন জানিয়েছেন সাচ্চি। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন আধুনিক ফুটবলের অন্যতম বিপ্লবের নায়ক এই গার্দিওলা। তাঁকে ভুলে গেলে যে ফুটবলেরই ক্ষতি! ওয়েবসাইট।