গার্দিওলার ভাবনায় ওঁরা দুজন

বল নিয়ে কসরত হলো, ঝালাই করে নেওয়া হলো পরিকল্পনা। সেমিফাইনালের প্রথম লেগের আগে গতকাল ছিল বায়ার্ন মিউনিখের শেষ উন্মুক্ত অনুশীলন। একপর্যায়ে প্রায় আধা ঘণ্টা ধরে দান্তে ও জেরোম বোয়াটেংয়ের সঙ্গে আলাদা করে কথা বললেন পেপ গার্দিওলা। দুই বায়ার্ন ডিফেন্ডারের সঙ্গে কোচের এই আলোচনার বিষয়বস্তু—রোনালদো ও বেলকে থামানো!
রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচের আগে প্রতিপক্ষ কোচের মূল ভাবনাজুড়ে বরাবরই থাকে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিষ্ক্রিয় রাখার উপায়। বার্সেলোনার দায়িত্বে থাকার সময় এ নিয়ে মস্তিকের ব্যায়াম কম করতে হয়নি গার্দিওলাকে। রোনালদো এখন আগের চেয়ে আরও ক্ষুরধার। সঙ্গে যোগ হয়েছেন গ্যারেথ বেল। গতি আর দক্ষতায় এ মৌসুমে প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন ওয়েলশ উইঙ্গার। রোনালদোবিহীন রিয়াল কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনাকে হারাল বেলের অসাধারণ এক গোলে। রিয়াল প্রসঙ্গে এখন রোনালদোর পর একটি নিঃশ্বাস নিয়েই বলতে হচ্ছে বেলের নাম।
গার্দিওলা সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই দুজনের গতি নিয়ে। বায়ার্ন কোচের ধারণা, নিশ্চিতভাবেই দুই গতিদানবকে দিয়ে কাউন্টার অ্যাটাকে বায়ার্নকে ঘায়েল করার পরিকল্পনা আঁটছেন কার্লো আনচেলত্তি। এ জন্যই রক্ষণকে একটু উল্টেপাল্টে সাজানোর কথা ভাবছেন গার্দিওলা। গত শনিবার বুন্দেসলিগার ম্যাচে লেফটব্যাকে খেলেছেন বোয়াটেং। তবে আগামীকাল রিয়ালের বিপক্ষে দান্তের সঙ্গে বোয়াটেং খেলতে পারেন সেন্টারে। সে ক্ষেত্রে জাভি মার্টিনেজ খেলবেন বাঁয়ে, আর ফিলিপ লাম সহজাত রাইটব্যাক পজিশনে। এই চারজনের দুর্গ সামলাতে চেষ্টা করবে রোনালদো-বেলের তোপ।
তবে এর আগে আরেকটা বড় প্রশ্ন, রোনালদো মাঠে নামতে পারবেন তো? প্রথমে হাঁটু, পরে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরে অনুশীলন শুরু করেছেন। গত পরশু বলে পা ছুঁইয়েছেন, কাল বল নিয়ে অনুশীলন করেছেন। মাঠে নামা অনেকটাই নিশ্চিত। শুরু থেকে খেলতে না পারলেও পরে নামবেন নিশ্চিতভাবেই, তবে শুরু থেকে খেলার সম্ভাবনাই এখনো বেশি। মাঠে নামলে সেটি হবে রোনালদোর টানা চতুর্থ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল। আগের তিনবারই শেষ চার থেকে বিদায় নিতে হয়েছে। ওয়েবসাইট। �য�;���p��নহোর দলের প্রস্তুতি ভালো। এখানে তারা তাদের স্বাভাবিক খেলাটাই খেলতে আসবে। রক্ষণে জায়গা দিতে চাইবে না, উইং এবং বাতাসে খেলবে। আমরাও সে রকমই খেলি।’
মরিনহোর আগের মেয়াদে চেলসিতে এক বছর খেলেছেন পর্তুগালেরই টিয়াগো। অ্যাটলেটিকোর বর্তমান সহ-অধিনায়ক চেলসি-মরিনহোর হাঁড়ির খবর জানেন বলেই হয়তো বেশি উচ্চকণ্ঠ, ‘শুধু আমি নই, হোসে এখানে তিন বছর থাকায় আমরা সবাই তাকে ভালো করে চিনি।’ টিয়াগোর জবাবটা ভালো দিতে পারতেন ফার্নান্দো তোরেস। কিন্তু সাবেক ক্লাবের বিপক্ষে আজ তাঁর একাদশে থাকাটাই তো নিশ্চিত নয়। মরিনহো অবশ্য স্পেনে আসছেন হারের হতাশা নিয়ে। শনিবার লিগে সান্ডারল্যান্ডের কাছে হারে বিবর্ণ লিগের আশা। এ হতাশা আবার চেলসির জন্য হয়ে যেতে পারে অনুপ্রেরণাও!
এদিকে ঘরের মাঠ, সাম্প্রতিক ফর্ম তো আছেই, অ্যাটলেটিকোকে উজ্জীবিত করেছে আরও একটা সংবাদ। চুক্তিতে যাই থাক, মূল ক্লাব চেলসির বিপক্ষে আজ খেলতে পারবেন অ্যাটলেটিকোর গোলরক্ষক কুর্তোয়া। এএফপি।
মু খো মু খি
অ্যাটলেটিকো-চেলসি