গার্দিওলায় মুগ্ধ ফ্যাব্রিগাস
যুবদলে খেলার জন্য পেপ গার্দিওলা ছিলেন তাঁর কাছে ‘হিরো’। তবে কোচ হিসেবে তিনি গুরু মানেন আর্সেন ওয়েঙ্গারকেই। পেশাদার ফুটবলে ওয়েঙ্গারের কাছেই হাতেখড়ি। খেলেছেন দীর্ঘ আট বছর। সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনও বলেছেন, তাঁর ওপর ওয়েঙ্গারের যে প্রভাব, তা কাটতে সময় লাগবে।মাত্রই কয়েক মাসে আগে বার্সেলোনায় ফিরে আসা সেস ফ্যাব্রিগাস কিন্তু এরই মধ্যে নতুন গুরুরও ভক্ত হয়ে যাচ্ছেন। বার্সায় নাম লেখানোর পর এখনো মৌসুমের মাঝপথও পেরোননি, এরই মধ্যে ২১ ম্যাচে ১১ গোল করার পাশাপাশি করিয়েছেন ১০টি। ইংলিশ ফুটবল থেকে এসে স্প্যানিশ ফুটবলে তাঁর মানিয়ে নিতেই যেখানে অনেক সময় লাগবে বলে মনে করা হচ্ছিল, ফ্যাব্রিগাস প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত।আর এর পুরো কৃতিত্ব গার্দিওলাকেই দিয়ে দিলেন ফ্যাব্রিগাস, ‘সেই শৈশব থেকেই বার্সার হয়ে খেলার স্বপ্ন দেখে এসেছি। কিন্তু এখন আমি পেপের জন্য খেলতে চাই। কীভাবে একজন খেলোয়াড়ের ভেতর থেকে সেরাটা বের করে আনা যায় পেপ সেই জাদু জানে।’ ওয়েবসাইট।