গার্লস স্কুল ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল ‘বি’ দল। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল তারা ২৫ রানে হারিয়েছে পারগেন্ডারিয়া স্কুলকে। প্রথমে ব্যাট করে ভিকারুননিসা নূন ‘বি’ দল ৩ উইকেটে তুলেছিল ১১৬ রান। জবাবে ৮ উইকেটে ৯১ রান করে পারগেন্ডারিয়া স্কুল।