গালিভার-লিলিপুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুজন জার্সি বদল করেছেন ঠিকই, কিন্তু তা কারোরই গায়ে দেওয়া হবে বলে মনে হয় না। কারণটা ছবিতেই স্পষ্ট। একজন এই জার্সি পরলে তা হাঁটু পর্যন্ত নেমে যাবে, অন্যজন জার্সিটা গায়ে গলাতে পারবেন কি না, তা নিয়েই সন্দেহ। তবে জার্সি তো সংগ্রহেও রাখা যায়। তা রাখতেই নেইমার ও ক্রিস্তাপস পোরজিংগিসের জার্সি বদল। পরশু ন্যু ক্যাম্পে বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে তাই বদলালেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দল নিউইয়র্ক নিকসের তরুণ ফরোয়ার্ড পোরজিংগি। ৭ ফুট ৩ ইঞ্চি উচ্চতার পোরজিংগির পাশে যেন লিলিপুট ৫ ফুট ৯ ইঞ্চির নেইমার! টুইটার।