গাড়ি দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কোস আন্তোনিও লেমোস তোজ্জে। তবে ফুটবল দুনিয়া এই ব্রাজিলিয়ানকে কাতে নামেই চিনত। হ্যাঁ, ‘চিনত’। কারণ গত পরশু গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন সাম্পদোরিয়া ও সাও পাওলোর সাবেক স্ট্রাইকার। ব্রাজিলের ইপে শহরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ৩৮ বছর বয়সী সাবেক ফুটবলার, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি। ১৯৯২ সালে বার্সেলোনাকে হারিয়ে সাও পাওলোকে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতিয়ে তারকাখ্যাতি পান। ১৯৯৮-৯৯ মৌসুমে তিনি খেলেছিলেন ইতালির সাম্পদোরিয়ায়। ওয়েবসাইট।