গায়ক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ গায়ক, কেউ ড্রামার। তাঁদের নিয়েই চেক প্রজাতন্ত্রের ফুটবল দল! আরও সোজাসুজি বললে চেক জাতীয় দলের সবাই গায়ক আর ড্রামার! হল্যান্ডকে হারিয়ে গত মাসে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র। টুর্নামেন্টে তাদের অংশগ্রহণকে কেন্দ্র করে রচিত একটি গানে অংশ নিয়েছেন দলের সবাই। পেশাদার কোনো শিল্পীই সেই গানে কণ্ঠ দেননি! আরও বিস্ময়ের ব্যাপার, রেকর্ডিংয়ের সময় ড্রামারের কাজটিও করেছেন চেক দলেরই একজন—গোলকিপার পিওতর চেক। ‘অল ফর অন’ শিরোনামের এই গানটিই ফ্রান্সে অনুষ্ঠেয় টুর্নামেন্টে চেক প্রজাতন্ত্রের অফিশিয়াল সংগীত। মাঠে খেলে টুর্নামেন্ট নিশ্চিত করেছেন ফুটবলাররা, টুর্নামেন্টে দলের অফিশিয়াল সংগীতটি তো তাঁদেরই গাওয়া উচিত! এমন যুক্তি অবশ্য দেখায়নি চেক এফএ। তবে তাদের উদ্যোগটি প্রশংসিত হয়েছে সারা দেশে। ইএসপিএন।