প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে তাঁর স্পিন-জাদুর কথা সবারই জানা। গ্রায়েম সোয়ান মাঠের মতো গানের মঞ্চেও সমান দক্ষ! সুরেলা কণ্ঠে গান তো গাইতে পারেনই, ইংলিশ স্পিনার অন্যের কণ্ঠ নকল করতেও বেশ ওস্তাদ! সোয়ানের এই গোপন প্রতিভার খবর ফাঁস করে দিয়েছেন ইংলিশ গিটারিস্ট অ্যান্ডি অ্যাফোর্ড। একসময় অ্যাফোর্ডও বাঁ-হাতি স্পিনে দিশেহারা করতেন ব্যাটসম্যানদের। প্রথম দিকে সোয়ানের সঙ্গে একটা ব্যান্ডে পারফর্ম করতেন অ্যাফোর্ড। সেই সূত্রে সোয়ানের সংগীতপ্রতিভা দেখে রীতিমতো মুগ্ধ তিনি। সোয়ান অন্যকে নকল করতে খুব ভালোবাসেন, কমেডি কণ্ঠটাও ভালো, জানাচ্ছেন ক্রিকেট ছেড়ে সংগীতে ডুবে যাওয়া অ্যাফোর্ড। ওয়েবসাইট।