গায়ানায় উইকেট-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের পূর্বাভাস ছিল প্রভাতেই। দ্বিতীয় ওভারেই সাঈদ আজমলের একটি বল গুড লেংথে পড়ে উঠল ইঞ্চি দুয়েক। ব্যাটসম্যান তো বটেই, উইকেটরক্ষককেও বোকা বানিয়ে বল গড়িয়ে গড়িয়ে চলে গেল সীমানার বাইরে। মন্থর, অসমান বাউন্সের উইকেটে সারা দিন ধুঁকলেন ব্যাটসম্যানরা। গায়ানা টেস্টের দ্বিতীয় দিন তাই দেখল ১৩ উইকেটের পতন!প্রভিডেন্সের উইকেটের ভূমিকা তো ছিলই। দুই দলের ব্যাটসম্যানরাও যেন মেতেছিলেন বাজে ব্যাটিংয়ের প্রতিযোগিতায়। পাকিস্তানি মিডল-অর্ডারের অনভিজ্ঞতাও ফুটে উঠেছে ভালোভাবেই। রামপল-স্যামি-বিশুর বোলিংয়ে দিশেহারা পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ১৬০ রানেই। ২২৬ রান করেও তাই ৬৬ রানের বেশ হূষ্টপুষ্ট লিড পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাজে ব্যাটিংয়ের ধারা বজার রেখে শেষ বিকেলে দুটি উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে রেখে লিড ছিল ১০০ রানের।মাস দুয়েকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাদা বলে আলো ছড়ানো দেবেন্দ্র বিশু মুগ্ধতা আরও বাড়িয়ে দিয়েছেন লাল বলে। মিডল-অর্ডারের চার ব্যাটসম্যানকে তুলে নিয়ে ভেঙেছেন পাকিস্তান মিডল-অর্ডারের মেরুদণ্ড। অভিষেকে তাঁর চেয়ে ভালো বোলিং আছে কেবল আর তিন উইন্ডিজ স্পিনারের। তবে শুধু উইকেট নেওয়ার করণেই নয়, মুগ্ধতার কারণ তাঁর ফ্লাইট, লুপ, টার্ন, ফ্লিপার—অভিষেকেই যেন পরিপূর্ণ এক লেগ স্পিনারের প্রতিচ্ছবি! দারুণ এক ফ্লিপারে মিসবাহ-উল-হককে এলবিডব্লু করে টেস্ট শিকারের খাতা খুলেছেন। সোজা বল বুঝতে না পেরে এলবিডব্লু আসাদ শফিক ও মোহাম্মদ সালমানও। শেকল ভাঙার চেষ্টায় উমর আকমল একটু চড়াও হয়েছিলেন বিশুর বিপক্ষে। ২৫ বছর বয়সী লেগ স্পিনার প্রতিশোধ নিয়েছেন মাথা ঠান্ডা রেখে, বাড়তি লাফিয়ে ওঠা বল আকাশে তুলে ফিরে গেছেন আকমল। পাকিস্তানের সর্বোচ্চ রান সাতে নামা আবদুর রহমানের অপরাজিত ৪০!পারফরম্যান্সে তো বটেই, বিশুর পরিণত মস্তিষ্কের প্রমাণ মিলেছে দিন শেষে তাঁর কথায়ও, ‘সব সময় যা করি, সেভাবেই বোলিং করার চেষ্টা করেছি, বাড়তি কিছু করতে যাইনি। দৃষ্টি খুব দূরেও ছিল না, প্রতিটি বল শুধু মনোযোগ দিয়ে করেছি। জানতাম, জায়গামতো বল রাখতে পারলে উইকেট পাবই।’ ওয়েবসাইট। স র্ব শে ষসাঈদ আজমলের স্পিন বিষেই আবারও নীল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া আজমল দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। আর তাতে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট। প্রথম ইনিংসের ৬৬ মিলে লিড ২১৮ রানের। বোলিংয়ের মতো ব্যাট হাতেও বিশু না জ্বালালে পাকিস্তানের লক্ষ্যটা ২১৯-এর ছোটই হয়। ১০৪ রানেই ৯ উইকেট পড়ে যাওয়ার পর চন্দরপল (৩৬*) ও বিশু (২৪) শেষ উইকেটে গড়েন ৪৮ রানের জুটি!