গিগস ৯০০ নটআউট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ১৭তম জন্মদিনে সেরা উপহারটা পেয়েছিলেন ক্লাবের কাছ থেকে। ১৯৯০ সালের ১৭ নভেম্বর তাঁকে দেওয়া হয়েছিল পেশাদার চুক্তির প্রস্তাব। যুবদলে চার বছর খেলার পর ১৯৯১ সালের শুরুতে হলো অভিষেক। দেখতে দেখতে ২১ বছর পেরিয়ে গেল। কোনো অঘটন না ঘটে থাকলে কাল রাতে ইউরোপা লিগে আয়াক্সের বিপক্ষে নিজের ৯০০তম ম্যাচও খেলে ফেলছেন!৯০০তম ম্যাচ। সেটিও শুধু একটি ক্লাবের হয়ে খেলে! অবিশ্বাস্য। আধুনিক ফুটবলে শুধু টাকার ঝনঝনানি। আনুগত্য মূল্যহীন। আব্রামোভিচ-আরব শেখরা টাকার বস্তা নিয়ে ভাগিয়ে আনছেন অন্য দলের তারকাদের। কিন্তু গিগস ওল্ড ট্রাফোর্ডে কাটিয়ে দিলেন দুই দশকের বেশি। ম্যানইউর হয়ে লিগে খেলেছেন ৬৩০টি ম্যাচ। এক ক্লাবে খেলেই ক্যারিয়ার কাটিয়ে দেওয়া ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি লিগ খেলুড়েদের তালিকার সেরা দশে এখন এই মিডফিল্ডার।ম্যানইউ কিংবদন্তি ববি চার্লটনকে টপকে রেড ডেভিলদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড অনেকদিন ধরে তাঁর সঙ্গী। ১৯৫৬ থেকে ১৯৭৩ পর্যন্ত চার্লটন খেলেছিলেন ৭৫৮টি ম্যাচ। অ্যালেক্স ফার্গুসনের চোখে, ৩৮ বছর বয়সী গিগস এখনই কিংবদন্তি। এখনকার ফুটবল একজন খেলোয়াড়ের যে প্রাণশক্তি শুষে নেয়, তাতে ভবিষ্যতে আর কোনো ফুটবলারের পক্ষে গিগগের কীর্তি ছোঁয়া সম্ভব হবে বলে মনে করেন না তিনি। ওয়েবসাইট।