প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স ৩৯, এখনো বীরদর্পে খেলে চলেছেন রায়ান গিগস। একটা অসামান্য কীর্তিও আছে ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের। ১৯৯২-৯৩ সালে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি গোল করিয়েছেন গিগস (১২৭টি)। ইংলিশ প্রিমিয়ার লিগে গোল বানিয়ে দেওয়ার Èসেঞ্চুরি' নেই আর কারও, দ্বিতীয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড করিয়েছেন ৮৯টি। শীর্ষ দশে ইউনাইটেড ও আর্সেনালের তিনজন করে খেলোয়াড় আছেন। রেড ডেভিলদের গিগস ছাড়াও আছেন রুনি (৭১) ও নানি (৪৮)। আর্সেনালের তিনজন∏থিয়েরি অঁরি (৮০), সেস ফ্যাব্রিগাস (৭১) ও ডেনিস বার্গক্যাম্প (৪৯)। ল্যাম্পার্ড ছাড়াও চেলসির হয়ে শীর্ষ দশে আছেন আছেন দ্রগবা (৫৫টি)। লিভারপুলের একমাত্র প্রতিনিধি স্টিভেন জেরার্ড আছেন তিনে (৮৫)। নয়ে আছেন ব্ল্যাকবার্নের পেডারসন (৪৮)।