গিগসের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবিষ্টমনে কী যেন লিখে চলেছেন রায়ান গিগস। কিন্তু এই বুড়ো বয়সে কি আবার পরীক্ষা দিতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারকে? পরীক্ষাই বটে, উয়েফার কোচিং সনদ পাওয়ার জন্য খাতা-কলম নিয়ে বসেছেন। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল কোচিংয়ে নাম লেখাতে যাচ্ছেন। ৩৯ বছর হয়ে গেছে গিগসের, এখনো অবশ্য বুটজোড়া তুলে রাখেননি। তবে আগামী মৌসুম শেষেই হয়তো ফুটবলকে বিদায় জানাবেন। বাতাসে গুঞ্জন, এরপরই দায়িত্ব নিতে পারেন নিজ দেশের ওয়েলসের। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং দলে যোগ দিতে পারেন বলেও গুঞ্জন। তাই আটঘাট বেঁধেই নামছেন গিগস? ওয়েবসাইট।