গিগসের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিগসের রেকর্ড
গিগসের রেকর্ড

পেশাদার ফুটবলে ২৩ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অনেক রেকর্ড নতুন করে গড়েছেন রায়ান গিগস। পরশু রাতে শাখতার দোনেৎস্কের বিপক্ষে বদলি হিসেবে নেমে গড়লেন আরেকটা রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেননি আর কেউ। শাখতারের বিপক্ষে ১৪৫তম ম্যাচটি খেলে গিগস পেরিয়ে গেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রাউল গঞ্জালেসকে (১৪৪)। এর মধ্যে অবশ্য চ্যাম্পিয়নস লিগে বাছাইপর্বের ম্যাচগুলোও ধরা হয়েছে। শুধু চূড়ান্ত পর্বের ম্যাচ হিসাব করলে এই তালিকায় এখনো সবার ওপরে রাউল (১৪২)। গিগস (১৩৫) আছেন তাঁর ঠিক পেছনেই।

রায়ান গিগস

১৪৫

রাউল গঞ্জালেস

১৪৪

পাওলো মালদিনি

১৪০

জাভি হার্নান্দেজ

১৩৯

ক্ল্যারেন্স সিডর্ফ

১৩১

ইকার ক্যাসিয়াস

১৩১