প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স নাকি শুধুই একটা সংখ্যা। রায়ান গিগসের চেয়ে সেটা আর ভালো কে জানেন? ‘চল্লিশে চালশে’ কথাটা যে ভুল, সেটা তো গিগসই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন! ৪০ বছর বয়সেও এমন খেলে যাওয়ার রহস্যটা কী? শুনলে অবাক হতে পারেন—ব্যালে, ইয়োগা ও রাগবি। অনেক আগে থেকেই ব্যালে শেখেন ‘চিরসবুজ’ গিগস। এটা তাঁর মাংসপেশি ঠিক রাখতে সাহায্য করেছে। অল্প বয়স থেকে রাগবি খেলার সুফলটাও এখন পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার। আর ইয়োগা? সেটা সাহায্য করেছে মানসিকভাবে সতেজ থাকতে। ইউনাইটেডের অনুশীলনে গিগসই তো প্রথম ইয়োগা চালু করেছিলেন! ওয়েবসাইট।