গিবসের বৈরাগ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হার্শেল গিবসের টুইটার ঠিকানা জানা আছে? থাকলে চটজলদি গিবসকে অনুসরণ করতে শুরু করুন। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার যে দানবীর মেজাজে আছেন। ভাগ্যবান হলে আপনিও হয়ে যেতে পারেন ২০০৬ জোহানেসবার্গের সেই ঐতিহাসিক ম্যাচে গিবসের ‘ম্যান অব দ্য ম্যাচের’ পদকটির গর্বিত মালিক। গিবস টুইটারে ১৯ সমর্থকের মধ্যে ইতিমধ্যেই বিলিয়েছেন তাঁর জার্সি, প্যাড, ক্যাপ। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে দক্ষিণ আফ্রিকার জেতা ম্যাচের ম্যাচ-সেরার পদকটিও দিয়ে দেবেন। নিজের কাছে স্মৃতি হিসেবে রাখতে চান না কিছুই। কিন্তু কেন? ‘একটা মাত্র ট্রফিই আমি জিততে চেয়েছি এই জীবনে—বিশ্বকাপ। সেটা যেহেতু আর কখনোই সম্ভব নয়, কাজেই বাকি আর কিছুর প্রতি আমার আকর্ষণ নেই’—বলেছেন গিবস। ওয়েবসাইট।