গুচের কুক-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দিন শেষে অ্যালিস্টার কুকের ব্যাটেই ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। সেই স্বপ্নটা শেষ পর্যন্ত সত্যি হয়নি বটে, কিন্তু কুক-বন্দনা শুরু হয়ে গিয়েছিল তখন থেকেই! ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম গুচ কুককে ‘বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন’ বলেছেন। গুচ নিজেও ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটম্যানদের একজন। কিন্তু ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে কুক ছাড়িয়ে গেছেন কেন ব্যারিংটন ও গুচের ২০ সেঞ্চুরির মাইলফলক। কেভিন পিটারসেন, অ্যান্ড্রু স্ট্রাউসরাও ২১ সেঞ্চুরি নিয়ে আছেন একই সমতলে। আর একটি সেঞ্চুরি হলেই ইংল্যান্ড অধিনায়ক ছুঁয়ে ফেলবেন ওয়াল্টার হ্যামন্ড, কলিন কাউড্রে, জিওফ বয়কটের ২২ সেঞ্চুরির রেকর্ড। কুকের সেই মাইলফলক পেরিয়ে যাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। গুচের মুখে ‘অধিনায়ক’ কুকেরও প্রশস্তি, ‘অ্যালিস্টার অধিনায়কের মতোই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কিছু খেলোয়াড় অধিনায়কত্ব পেলে আরও বিকশিত হয় এবং সে দায়িত্বটা নিয়ে তেমনই হয়েছে।’ ওয়েবসাইট।