গুজব উড়িয়ে দিলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই সান্তোস ছাড়ছেন না নেইমার। অন্তত আগামী বছরের সান্তোসের শতবর্ষপূর্তির আগে তো নয়ই। এর আগে রটে গিয়েছিল গতকালই রিয়াল মাদ্রিদের সঙ্গে ছয় কোটি ইউরোতে চুক্তি করতে যাচ্ছেন নেইমার। আর চুক্তির পূর্বশর্ত হিসেবে সাও পাওলোর এক হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষাও হয়ে গেছে। সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট ওয়াগনার রিবেরো ও রিয়াল মাদ্রিদের মেডিকেল প্রধান কার্লোস ডিয়েজ। জানিয়েছিল স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।পত্রিকার ওই খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার নিজেই। ২০১২ সালে সান্তোসের শতবর্ষপূর্তির বছরে সেখানেই খেলতে চান ব্রাজিলের এই স্ট্রাইকার। তবে হাসপাতালে যাওয়ার কথা অস্বীকার করেননি। বলেছেন, ‘ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্যই’ তাঁর হাসপাতালে যাওয়া।ল্যান্সনেট নামের একটি ওয়েবসাইটে নেইমার বলেছেন, ‘আমাকে প্রায় ৩০ বারের মতো বিক্রি করা হয়েছে। ওটা (রিয়াল মাদ্রিদে যাওয়া) মোটেই সত্য নয়, আমি সান্তোসেরই খেলোয়াড় এবং ক্লাবের শতবর্ষপূর্তিতে খেলার জন্য এখানেই থাকতে চাই।’পরে চুক্তি নিয়ে বলেছেন, ‘পুরোটাই ধারণামাত্র, কোনো চুক্তিটুক্তি নেই। আমি হাসপাতালে গিয়েছিলাম ব্যক্তিগত সমস্যার সমাধানে।’ ওয়েবসাইট।