গুঞ্জন উড়িয়ে দিলেন ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটা ছড়ায় আজ সকালেই। ভারতীয় গণমাধ্যমের খবর, ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তবে কয়েক ঘণ্টা যেতেই গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন ওয়ার্ন নিজেই।সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে ওয়ার্ন লিখেছেন, ‘আমি এটা প্রথম শুনলাম। আমি কখনোই এমন কিছু বলিনি।’ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়ে বিদায় নিয়েছেন গ্যারি কারস্টেন। ক্রিকেটাররাসহ ভারতীয় বোর্ড তাঁকে ধরে রাখতে চাইলেও পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। আজ বুধবার সকালে ভারতের স্থানীয় সংবাদপত্র মেইল টুডে ওয়ার্নকে উদ্ধৃতি করে জানায়, ‘ভারতের কোচের দায়িত্বটা বেশ কঠিন, এটা কখনোই সহজ নয়। কিন্তু ভারতীয় দল এখন ভালো অবস্থায় আছে বলে এখন দায়িত্ব নিলে কাজটা অনেক সহজ হবে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেলে আমি তা উপভোগই করব।’শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) লড়াই। এ লড়াইয়ে শেন ওয়ার্ন নেতৃত্ব দেবেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির দল রাজস্থান রয়্যালসকে। ওয়েবসাইট।