গুঞ্জনকে সত্যি বলল পিএসজি
মাঠে দলের বাজে ফর্ম, মৌসুমের অর্ধেক না যেতেই লিগ শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে পড়া, লিগ কাপে সেল্টা ভিগোর মতো দলের কাছে হার। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছিল কোচ হোসে মরিনহোর ক্লাব ত্যাগের গুঞ্জন—রিয়াল ছেড়ে মরিনহো নাকি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দায়িত্ব নিতে যাচ্ছেন। সব মিলিয়ে ভারী হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদের আকাশ। মরিনহোর সঙ্গে বৈঠকের পর নব উদ্যোগে পথচলার ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু এরই মধ্যে আবার গুঞ্জনটা উসকে দিল পিএসজি। মরিনহো ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেতে আগ্রহী বলে পরশু নিশ্চিত করেছে ফরাসি ওই ক্লাব।রিয়ালের এই জুটির পিএসজিতে যাওয়া নিয়ে নানা কথা বাতাসে ভাসছে অনেক দিন ধরেই। কিন্তু পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি গণমাধ্যমে চলা গুঞ্জনকে উড়িয়েই দিয়েছিলেন। মরিনহো ও রোনালদোর সঙ্গে চুক্তির কোনো আগ্রহই তাঁদের নেই বলে দাবি করেছিলেন। কিন্তু তাঁর ডান হাত বলে পরিচিত সোউদ বিন আবদুল রহমান আল-থানি পরশু ফ্রান্সের ক্যানাল প্লাসকে স্পষ্টই জানিয়ে দিলেন, রিয়ালের এই জুটি তাঁদের রাডারে আছেন ভালোমতোই, ‘অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহো পিএসজির লক্ষ্য।’ বিশ্বের অন্যতম পরাশক্তি হয়ে ওঠার আশায় ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, হাভিয়ের পাস্তোরে, এজেকুয়েল লাভেজ্জি, থিয়াগোদের মতো খেলোয়াড়দের। ওয়েবসাইট।