গুঞ্জন—ম্যারাডোনা ফিরছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যারাডোনাকে ফেরাও।’ আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) দেয়ালে এখনো শোভা পাচ্ছে এই দাবিসংবলিত পোস্টার। কোপা আমেরিকার ব্যর্থতায় যে দাবিটি দেশটির আমজনতার। আজ সার্জিও বাতিস্তার ভবিষ্য ৎ নির্ধারণী বৈঠকও হওয়ার কথা। সেখানে বাতিস্তা ছাঁটাই হতে চলেছেন—এমন পাকা খবরই দিয়েছে আর্জেন্টাইন মিডিয়ার একাংশ। তবে কি আবারও ফিরছেন ম্যারাডোনা?প্রশ্নটার ডালপালা গজানোর আগেই তা ছেঁটে দিল আল ওয়াসল। দুবাইয়ের এই ক্লাবটিই কোচ ম্যারাডোনার নতুন ঠিকানা। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘যেসব খবর আসছে তা স্রেফ অনুমাননির্ভর এবং গুঞ্জন। ম্যারাডোনা এই মুহূর্তে আল ওয়াসল দলটিকে গড়ে তুলতে ব্যস্ত। তিনি আর্জেন্টিনার কোচ হচ্ছেন—এএফএ থেকে এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, ম্যারাডোনাও এ নিয়ে কিছু বলেননি।’এটা হয়তো গুঞ্জন। তবে বাতিস্তা সত্যিই ছাঁটাই হতে পারেন। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন প্যারাগুয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর কোপারও ফাইনালে তোলা আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। এ নিয়েই এখন ব্যস্ত এএফএ। ওদিকে ম্যারাডোনা ব্যস্ত দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি নিতে। এর আগে পুরোনো বন্ধু হুগো চাভেজকে দেখার জন্য কিউবায় উড়ে গিয়েছিলেন এই কিংবদন্তি। ক্যানসারের চিকি ৎ সার জন্য আবারও কিউবায় গিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।এদিকে আর্জেন্টিনার একটা অংশ চায় অভিজ্ঞ আলফিও বাসিলের দ্বারস্থ হতে। সর্বশেষ কোপা আমেরিকা জিতিয়েছেন এই বাসিলেই। ৬৭ বছর বয়সী এই কোচ নিজে অবশ্য এসব নিয়ে মুখ খুলছেন না। তবে কোপা আমেরিকায় আর্জেন্টিনা কেন ব্যর্থ হলো সেটার ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘বার্সেলোনায় মেসি খেলে একটা দলের অংশ হয়ে, সেখানে তার ওপর প্রত্যাশার পাহাড় থাকে না। আর আর্জেন্টিনায় মেসির দিকেই তাকিয়ে থাকে দল।’মেসি-নির্ভরতা কমানোর পরামর্শ দিয়ে বাসিলে বলেছেন, ‘বার্সেলোনায় ওরা ভালো খেলে, কারণ দল মেসির জন্য খেলে না, দল খেলে পুরো একটা দল হয়ে, খেলে বার্সেলোনার জন্য। সেখানে জাভি, বুসকেটস এমনকি দানি আলভেজও আছে। আর আর্জেন্টিনায় সবাই বল পেলেই সেটা মেসির দিকে বাড়িয়ে দিয়ে মনে করে, ও কিছু না-কিছু নিশ্চয়ই করে ফেলবে।’কোপা মেসির সফল না হওয়ার আরেকটা ব্যাখ্যা দিয়েছেন বাসিলে, বলেছেন, দক্ষিণ আমেরিকান ডিফেন্ডাররা অনেক ষন্ডামার্কা, ‘এখানে মাঠে আপনাকে লাথি-গুঁতো সহ্য করতে হবে। দক্ষিণ আমেরিকান ডিফেন্ডাররা ইউরোপের মতো নয়। স্পেনে অনেক স্বচ্ছ খেলা হয়, সেখানে তারা আপনাকে খেলার সুযোগ দেয়।’উঠতি তারকা নেইমার নিয়েও মন্তব্য করেছেন বাসিলে। তাঁর চোখে নেইমারকে নিয়ে এত উন্মাদনার কিছু নেই, ‘হ্যাঁ, ও সম্ভাবনাময় একজন, কিন্তু এখনো অনেক কিছুই ওর শেখার বাকি আছে। ও এখনো গড়ে উঠছে। ব্রাজিলের ক্লাব ফুটবলে খেলা আর ইউরোপে খেলা দুটো অন্য জিনিস।’ ওয়েবসাইট।