প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই বিব্রত ছিলেন ইয়ুর্গেন ক্লিন্সমান। পরীক্ষিত সৈনিক ল্যান্ডন ডনোভানকে দল থেকে বাদ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোচকে কম সমালোচনা সইতে হয়নি! কিন্তু তাঁর গুণধর পুত্র যা করল, তাতে বোধ হয় দেহরক্ষী নিয়েই চলতে হবে সাবেক জার্মান স্ট্রাইকারকে। ডনোভানকে নিয়ে কদিন থেকেই বেশ তুলকালাম টুইটারে। এর মধ্যে ক্লিন্সমানের ১৭ বছর বয়সী ছেলে টুইট করে বসল, ‘হা-হা-হা ডনোভান, হা-হা-হা। আমার ফোনটা না জানালে তো জানতেই পারতাম না।’ ব্যস, মৌচাকে ঢিল পড়ল। শেষ পর্যন্ত টুইটারের অ্যাকাউন্টই বন্ধ করে দিতে হয়েছে। ক্লিন্সমান ছেলের এ কাণ্ডে প্রচণ্ড হতাশ। এএফপি