প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালের সমর্থকেরা শুনলে নিশ্চয়ই খুশি হবেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠেকাতে ঘানার ওঝা কোয়াকো বোনসাম চালিয়ে যাচ্ছেন জাদুটোনা। আর এতেই নাকি চোট সারছে না রোনালদোর! ঘানার ওই ওঝাকে এবার চ্যালেঞ্জ জানালেন বাংলাদেশের গুনিন নুরুল আলম। খাগড়াছড়ির রামগড়ের গুনিনের দাবি, তান্ত্রিক উপায়ে তিনি বোনসাম ওঝার জাদুটোনা কাটিয়ে রোনালদোকে সুরক্ষা দেবেন । এ জন্য লাগবে বাছুরের দেহের হাড়। ১২ বছর ধরে তান্ত্রিক সাধনা করা নুরুল বললেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে কে না চেনে? ওর এমন অবস্থার কথা প্রথম আলোতে পড়ে আমি ওই ওঝাকে চ্যালেঞ্জ জানিয়েছি। আধ্যাত্মিক উপায়ে আত্মশক্তিকে কাজে লাগিয়ে কল্পনায় বিশ্বের যেকোনো জায়গায় এই জাদু কাজে লাগানো যাবে।’ তাহলে নুরুল থাকলে রোনালদো বা তাঁর দল পর্তুগালের কোনো ভয় নেই!