গুপ্তচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইয়ে নামার আগেই শত্রুর কাছে রণকৌশল ফাঁস হয়ে গেলে সে লড়াই কি সমানে সমান হয়? এই সন্দেহটাই করছেন ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ। গ্রুপে তাদের অন্যতম প্রতিপক্ষ ক্যামেরুন নাকি গুপ্তচর পাঠিয়ে জেনে নিচ্ছে ক্রোয়েশিয়ার প্রস্তুতির খবর। অস্ট্রিয়ায় ক্রোয়েশিয়ার অনুশীলন ক্যাম্পে টানা বেশ কয়েক দিন একজন জার্মান নাগরিককে দেখা গেছে ভিডিও ক্যামেরা হাতে সব রেকর্ড করে নিতে। কে না জানে ক্যামেরুনের কোচ ভলকার ফিনকেও জার্মান। শুরুতে পাত্তা না দিলেও এখন তাই রুদ্ধদ্বার অনুশীলন করাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, পাল্টা ব্যবস্থা হিসেবে তিনিও গুপ্তচর পাঠিয়েছেন ক্যামেরুনের ক্যাম্পে। রসিকতা করে বললেন, ‘ওখানেও আমাদের লোক আছে। সুতরাং আপাতত দুই দল ১-১ সমতায়।’ ওয়েবসাইট।