গুরু ফেদেরার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রের বয়স মাত্র কয়েক মাস। তবে শিক্ষক একেবারে বিশ্বসেরা। এমনটাই ঘটেছে ভিক্টোরিয়া আজারেঙ্কার ছেলে লিওর বেলায়। এখনো ঠিকভাবে হাঁটি হাঁটি পা পা-ই শুরু হয়নি, এরই মধ্যে নাকি ছেলের ‘টেনিস-শিক্ষা’ শুরু করে দিয়েছেন বেলারুশের টেনিস-কন্যা। শেখার কাজটা চলছে টিভি দেখে, শিক্ষকের নাম—রজার ফেদেরার! অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে গতকাল সুইস কিংবদন্তি মুখোমুখি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের নোয়া রুবিনের, জেতেন ৭-৫, ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে। ম্যাচটি নিজের ছেলেকে নিয়ে দেখছিলেন আজারেঙ্কা। ফেদেরারের ম্যাচের দিকে ছোট্ট শিশুটিকে বড় বড় চোখে তাকিয়ে থাকতে দেখেই দুবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজারেঙ্কার টুইট ফেদেরারকে, ট্যাগ করে যাতে লেখেন, ‘ফেদেরার, দেখো লিও সেরার কাছ থেকেই শিখছে!’ এএফপি।