গুরু-শিষ্যের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন তিতে। তাঁর শিষ্য গাব্রিয়েল জেসুস গত মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন। পালমেইরাসকে ব্রাজিলিয়ান লিগ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এঁরা কেউই দক্ষিণ আমেরিকার বর্ষসেরার পুরস্কার পাননি। বর্ষসেরা কোচ হয়েছেন রেইনালদো রুয়েদা। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন কলম্বিয়ার ফরোয়ার্ড মিগুয়েল বোরহা। গুরু-শিষ্য মিলে গত বছর কলম্বিয়ার ক্লাব ন্যাসিওনালকে জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেস। কোপা সুদামেরিকানার ফাইনালেও উঠেছিল তারা। প্রতিপক্ষ ছিল ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনস। কিন্তু কলম্বিয়ায় প্রথম লেগ খেলতে যাওয়ার পথে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে যায় প্রায় পুরো শাপেকোয়েনস দল। পরে ন্যাসিওনালের অনুরোধেই শাপেকোয়েনসকে শিরোপা দিয়েছে কনমেবল। রয়টার্স।