গুরু-শিষ্যের যুদ্ধ
পরিস্থিতি যা, তাতে এটা যুদ্ধই বলা যায়। যুদ্ধটা ইংল্যান্ডের কোচ ফাবিও ক্যাপেলোর সঙ্গে ডেভিড বেকহামের। ইংল্যান্ডের হয়ে বেকহামের ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার সম্ভাবনায় পানি ঢেলে দিয়েছেন ক্যাপেলো। ইউরোর জন্য বেকহাম আপনার পরিকল্পনায় আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে সরাসরিই ‘না’ বলে দিয়েছেন ইংল্যান্ড কোচ।কিন্তু কোচের এই দাবিকে শুধু উড়িয়েই দেননি, বেকহাম দৃঢ় প্রত্যয়ে তাকিয়ে আছেন ইউরোর দিকে। যদিও পোল্যান্ড-ইউক্রেন আসর শুরুর সময় তাঁর বয়স হয়ে যাবে ৩৭।২০১০ বিশ্বকাপের জন্য ক্যাপেলোর পরিকল্পনায় ভালোমতোই ছিলেন এই মিডফিল্ডার। কিন্তু অ্যাকিলেস ইনজুরি কেড়ে নেয় তাঁর বিশ্বকাপ-স্বপ্ন। তার পরও ক্যাপেলো বেকহামকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান দলের কোচিং স্টাফের সদস্য হিসেবে। পরে আর ক্যাপেলোর সুদৃষ্টি পাননি বেকহাম। ওয়েবসাইট।ইউরোকে সামনে রেখে আবারও উঠছে বেকহাম প্রসঙ্গ। কিন্তু ক্যাপেলো স্পষ্টই বলছেন, ‘না, আমার ধারণা, সে হয়তো অলিম্পিক গেমসের দলে থাকবে।’ পরক্ষণেই আবার বলেছেন, ‘আমি জানি না, সিদ্ধান্ত নেওয়ার সময় আমার আছে। সে এখন আমার পরিকল্পনায় আছে কি না? না।’ গত বিশ্বকাপের মতো কোচিং স্টাফ হিসেবে? ক্যাপেলোর উত্তর, ‘আমি এ বিষয়ে কিছু ভাবিনি।’