গুরুতর কিছু হয়নি রুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চয়ই দন্তবিকশিত হাসিই ফুটে উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের চিকিত্সকদের। নির্ভাবনার হাসি হাসতে পারে ম্যানইউ এবং ইংল্যান্ড সমর্থকেরাও। ওই প্রতিবেদন জানিয়েছে, ওয়েইন রুনির চোটটা গুরুতর কিছু না। লিগামেন্টে সামান্য চোট পেয়েছেন। শিগগিরই তিনি মাঠে ফিরবেন। ঠিক কতগুলো ম্যাচ বাইরে বসে থাকতে হবে দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকারকে, সেটি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি। অবশ্য এটা প্রায় নিশ্চিত, আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে চেলসির বিপক্ষে ম্যাচটি তাঁর খেলা হবে না। ম্যানইউয়ের (৭২ পয়েন্ট) চেয়ে মাত্র এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে চেলসি। মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই ম্যাচে চেলসিও সম্ভবত পাচ্ছে না তাদের মূল স্ট্রাইকার দিদিয়ের দ্রগবাকে। এএফপি।