গুলকে বিশ্রামের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন তো নয়-ই, হাঁটাচলাও করতে পারবেন না—চিকিত্সকেরা এমনই পরামর্শ দিয়েছেন উমর গুলকে। কাঁধের চোটের কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বাইরে থাকা এই ফাস্ট বোলার জানিয়েছেন চিকিত্সকেরা তিন সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন তাঁকে। তবে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠানরত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের খোঁজখবর নিয়মিতই রাখছেন আগের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার। ওয়েবসাইট।