গুলকে মিস করছেন ইউনুসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞরা থেকে শুরু করে অধিনায়ক শহীদ আফ্রিদি, সবাই একবাক্যে স্বীকার করে নিচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে উমর গুলকে মিস করবে পাকিস্তান। কোরাসে যোগ দিলেন এবার ইউনুস খানও। সাবেক পাকিস্তান অধিনায়কের ধারণা, গুলের না থাকাটা ভোগাতে পারে দলকে।‘টি-টোয়েন্টিতে গুলের যে সাফল্য, তাকে হারানোটা পাকিস্তানের জন্য সত্যিই বড় একটা আঘাত। গত দুই বিশ্বকাপে পাকিস্তানের ফাইনাল খেলার পেছনে গুলের অবদান অনেক’—পাকপ্যাশন ডট নেটকে বলেছেন ইউনুস। গুলের অভাব ইউনুসেরই সবচেয়ে ভালো বোঝার কথা। ইংল্যান্ডে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছিলেন গুল, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছিলেন এই পেসার।গুল থাকলে তো ভালো হতোই, তবে ইউনুসের ধারণা, প্রতিপক্ষদের বিপদে ফেলার মতো অস্ত্র এখনো আছে পাকিস্তান দলে, ‘আমাদের এখনো আমির, আসিফ, আজমল, আফ্রিদির মতো ভালো বোলার আছে। এদের নিয়েই আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি। এরপর দরকার ভাগ্যের একটু সহায়তা।’ গুল ও ইয়াসির আরাফাতের বদলি নিয়ে এক দফা নাটক হয়ে গেলেও ইউনুস মনে করছেন শেষ পর্যন্ত যাঁদের নেওয়া হয়েছে তাঁরা ভালোই করবেন, ‘সামি ও আবদুর রেহমান দুজনই বেশ ভালো বোলার। ঘরোয়া লিগে ওরা পারফর্ম করেছে। যদিও সামি অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি, তবে অস্ট্রেলিয়ায় সে ভালো করেছে।’ ওয়েবসাইট।