গুলবিসের চোখে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যপ্রেমী বাবা-মা ছেলের নাম রেখেছিলেন আর্নেস্ট হেমিংয়ের নামে। হেমিংওয়ের একটি গুণই পেয়েছেন আর্নেস্তস গুলবিস—বিদ্রোহী সত্তা। মনের কথা চেপে রাখা নয়, উচ্চ স্বরে বলে দিতেই পছন্দ লাটভিয়ান এই টেনিস খেলোয়াড়ের। টেনিসের শীর্ষ চার মুখ ফেদেরার, নাদাল, জোকোভিচ ও মারে বিরক্তিকর-একঘেয়ে, এমন মন্তব্য করে কম তোলপাড় তোলেননি লাটভিয়ার অন্যতম ধনী পরিবারের এই সন্তান। একবার সুইডেনের জেল থেকে ঘুরে আসা গুলবিস এবার বোমা ফাটালেন প্যারিসে। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠার পর কাল বলে বসলেন পেশাদার টেনিসটা মেয়েদের জন্য নয়। সংসার ও সন্তান সামলানোর কাজেই নাকি তাঁদের মনোযোগ দেওয়া উচিত!