গুলশান ইয়ুথ ক্লাবে ক্রীড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এ বছরও গুলশান ইয়ুথ ক্লাবে শুরু হচ্ছে সপ্তম ক্রীড়া উৎসব। আজ শুরু হয়ে এটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এবারের উৎসবে ৫৫০ জন খেলোয়াড় অংশ নেবে অ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, রোলার স্কেটিং, টেনিস, সাঁতার, কারাতে, সংগীত, মার্শাল আর্ট, ক্যারম, টেবিল টেনিস ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। প্রতিযোগিতা প্রধান পৃষ্ঠপোষক এম অ্যান্ড জে গ্রুপ।