গুলিতে ফুটবলারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো নাইজেরিয়ার প্রিমিয়ার লিগের দল শুটিং স্টারের ডিফেন্ডার ইজু জোসেফকে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যের ওকাকিতে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন জোসেফ। জঙ্গিদের সঙ্গে লড়াই করা নাইজেরিয়ান সৈন্যরা ভুল করে গুলি করেছে বলে জানিয়েছেন জোসেফের বাবা। এএফপি।