গৃহীত হয়নি কামরুলের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য কাউন্সিলরশিপ পাঠানো নিয়ে কিছুদিন ধরে টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল। সেই অন্তর্দ্বন্দ্বের জের ধরেই গত মাসে পদত্যাগ করেন সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদা। কিন্তু তাঁর পদত্যাগপত্র শেষ পর্যন্ত গ্রহণ করেননি সভাপতি আবদুল করিম। কাল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে আবারও কামরুল হুদাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেন সভাপতি। গত জানুয়ারিতে টিটি ফেডারেশনের ২৫ সদস্যের অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছিল সৈয়দ কামরুল হুদাকে।