গেইল, চন্দরপল, সারওয়ান বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটাররা সেভাবে জ্বলে উঠতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ খেলতে পেরেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। সামনের দিনগুলোতে তরুণদের নিয়ে এগিয়ে চলার নীতির কারণে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে নির্বাচকেরা রাখেননি তিন সিনিয়র ক্রিকেটার ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপল ও রামনরেশ সারওয়ানকে।নির্বাচকেরা আস্থা রাখেননি বা-হাঁতি স্পিনার সুলিমান বেন ও নিকিতা মিলারের ওপরও। এ সুযোগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার অপেক্ষায় আছেন অ্যান্টিগা বংশোদ্ভূত স্পিনার অ্যান্থনি মার্টিন। আইপিএলে খেলার কারণে ওয়ানডে সিরিজ মিস করছেন কাইরন পোলার্ড। তবে হাঁটুর ইনজুরির কারণে দ্রুত বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া ডোয়াইন ব্রাভো এ সিরিজ দিয়েই মাঠে ফিরছেন।আগামী ২১ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টির ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুটি টেস্ট ম্যাচেও অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। প্রথম দুই ম্যাচের দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, কির্ক এডওয়ার্ডস, অ্যান্থনি মার্টিন, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ল্যান্ডি সিমন্স, ডেভন স্মিথ ও ডেভন টমাস।