গেইল-ঝড়ে শীর্ষে বেঙ্গালুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ দলে যখন গেইলের মতো ব্যাটসম্যান, নিজেদের সংগ্রহে বড় রান থাকলেও আশঙ্কা কাটে না। এ রান দিয়ে হবে তো! আর চেন্নাই তো বড় সংগ্রহই গড়তে পারেনি!এক প্রান্ত আগলে রেখে মহেন্দ্র সিং ধোনি অপরাজিত থাকলেন ৭০ রানে। অধিনায়কের ব্যাটে চড়ে চেন্নাইয়ের সংগ্রহ ৮ উইকেটে ১২৮ রান। কিন্তু গেইলদের বিপক্ষে এই পুঁজি যে এক কথায় ‘অল্প’, এর প্রমাণ আরেকবার দেখল চেন্নাই।৫০ বলে ৭৫ রানে অপরাজিত থাকলেন ক্রিস গেইল, খেললেন ৪টি চার ও ৬টি ছয়ের মার। গেইলের দলের ৮ উইকেটের জয়টা আসে দুই ওভার বাকি থাকতেই।শেষ চার (প্লে-অফ) নিশ্চিত হয়েছিল আগেই, চেন্নাইকে হারানোর সুবাদে নিশ্চিত হলো প্রথম পর্বে বেঙ্গালুরুর শীর্ষস্থানটাও। এই পর্বের শেষ ম্যাচে মুম্বাই বা কলকাতা যে দলেরই জয় হোক না কেন, ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট অর্জন করা বেঙ্গালুরুকে স্পর্শ করতে পারবে না কেউ। ওয়েবসাইট।