অনেকগুলো রেকর্ড ভেঙে ক্যারিয়ারসেরা ৩৩৩ রানের ইনিংস খেলে গল টেস্টের দ্বিতীয় দিনটি স্মরণীয় করে রেখেছেন ক্রিস গেইল। গেইলের এই অনবদ্য ব্যাটিং প্রদর্শনীর পর দিনের বাকি সময়টুকুতে তাণ্ডব চালিয়েছেন অফ স্পিনার অজন্তা মেন্ডিস। মাত্র ১০ রানের মধ্যে তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেট। অবশ্য শেষ মুহূর্তে শ্রীলঙ্কান ওপেনার দিলশানের উইকেটটি তুলে নিয়ে ম্যাচের লাগামটা এখনো হাতে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন চন্দরপল আর ক্রিস গেইল। রনদিভ তাড়াতাড়িই ফিরিয়ে দিয়েছিলেন চন্দরপলকে। চতুর্থ উইকেট জুটিতে ব্রেন্ডন ন্যাশকে সঙ্গে নিয়ে ১৬৭ রান যোগ করেন গেইল। ৬৪ রান করে মেন্ডিসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ন্যাশ। ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে ততক্ষণে যোগ হয়েছে ৫৫৯ রান। এরপর আর মাত্র ২০ রান যোগ করতেই মেন্ডিস তাণ্ডবে একে একে ধরাশায়ী হন ব্রাভো, গেইল, সামি ও রাসেল। শেষ পর্যন্ত ৫৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ক্রিকইনফো।