গেইল-তাণ্ডবে ঢাকার ১৯৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই তাণ্ডব চালালেন ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। তাঁর ঝোড়ো সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ১৯৭ রান তুলেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ফাইনালে উঠতে হলে সিলেট রয়্যালসের প্রয়োজন ১৯৮ রান।গেইলের ৫১ বলে ১১৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ১২টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ২২৩.৫২। মাত্র ৪৬ বলে সেঞ্চুরির দেখা পান তিনি। গেইল ছাড়া ঢাকার ব্যাটসম্যানদের মধ্যে সফল হয়েছেন কেবল সাকিব আল হাসান। ২১ বলে ৩৮ রান করেন তিনি।অথচ ইনিংসের শুরুটা কী বাজেই না হয়েছিল ঢাকার! দলীয় ১ রানের মধ্যে দুটি উইকেটের পতন। এরপর সাকিব অবশ্য ভালোই সঙ্গ দেন গেইলকে। তবে দলীয় ৬৩ রানে সাকিবের বিদায়ের পর হঠাত্ বিপর্যয়ে পড়ে ঢাকা। একপর্যায়ে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৬৪ রান।দলের এই বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন গেইল। তাঁর ছক্কার ফুলঝুরিতে অবিশ্বাস্য গতিতে এগিয়ে যায় ঢাকা। দলীয় ১৯১ রানে গেইল সাজঘরে না ফিরলে ঢাকার সংগ্রহটা যে ২০০ ছাড়িয়ে বহুদূর যেত, বলার অপেক্ষা রাখে না।সিলেটের সফলতম বোলার সাজিদুল ইসলাম। ২৩ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। দুটি করে উইকেট নেন সোহাগ গাজী ও মোহাম্মদ নবী।